...|...|...

খেলা

হৃদয়-লিটনের সেঞ্চুরিতে ৪০০ রানের সংগ্রহ বাংলাদেশের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৩ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১১
Shares
হৃদয়-লিটনের সেঞ্চুরিতে ৪০০ রানের সংগ্রহ বাংলাদেশের

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের ১৩৭ রানের দুর্দান্ত ইনিংসের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাসও। এই দুই ব্যাটারের শতকে ভর করে স্বাগতিকদের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেয়েছে টাইগাররা।

রবিবার (১৫ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ১০১.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪০০ রান করে বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেন তাওহীদ হৃদয়। ২২৭ বলের ইনিংসে ১৪টি চার ও একটি ছক্কা মারেন তিনি। অন্যদিকে ১৭৯ বলে ১৪টি চার ও একটি ছক্কার সাহায্যে ১২০ রান করেন লিটন দাস।

এছাড়া ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে আসে ৬৭ রান। শেষ দিকে হাসান মাহমুদ ১৬ ও তাসকিন আহমেদ ১৭ রান যোগ করেন। মেহেদী হাসান মিরাজ করেন ১০ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে দাপট দেখিয়েছেন কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন। রাবাদা ৭০ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। আর প্যাটারসন ৯২ রান খরচায় নেন ৪ উইকেট। বাকি উইকেটটি পেয়েছেন মার্কো ইয়ানসেন। তাদের বোলিং নৈপুণ্যে ৪০০ রানেই থামে বাংলাদেশের প্রথম ইনিংস।