রাজধানীতে কেনাকাটা বা প্রয়োজনীয় কাজে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার মার্কেট খোলা আছে কি না, তা জেনে নেওয়া জরুরি। সপ্তাহের নির্দিষ্ট দিনে ঢাকার বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বেশ কিছু এলাকায় সাপ্তাহিক বন্ধ থাকছে।
সেগুলো হলো- আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।
এ ছাড়া সোমবার কয়েকটি এলাকার নির্দিষ্ট দোকানপাটও বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।
তাই এসব এলাকায় কেনাকাটা বা প্রয়োজনীয় কাজে যাওয়ার পরিকল্পনা থাকলে বের হওয়ার আগে মার্কেট ও দোকানপাটের সাপ্তাহিক বন্ধের বিষয়টি বিবেচনায় নেওয়া ভালো।


