...|...|...

খেলা

সাব্বিরকে নিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, দুপুর ১:৪৫
Shares
সাব্বিরকে নিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা

ছবি: সংগৃহীত

হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য সাত সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এবারের আসরে দলকে নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি। স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমানও। ছয় ওভারের এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে মাঠে নামবেন সাত ক্রিকেটার।

আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। এবারের আসরে অংশ নেবে মোট ১২টি দেশ। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষ দল মূল প্রতিযোগিতার সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো উঠবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলো লড়বে বোল প্রতিযোগিতায়।

বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে অধিনায়ক আবু হায়দার রনির সাথে রয়েছেন সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান।

ছয় ওভারের এই প্রতিযোগিতায় দ্রুত রান তোলা এবং অল্প সময়ে প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের সামনে তাই গ্রুপ পর্ব পেরিয়ে মূল শিরোপার সেমিফাইনালে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ।