জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টিতে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করা হলে ‘The Service is under Maintenance’ শীর্ষক একটি নোটিশ দেখা যায়।
বার্তায় উল্লেখ করা হয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে ওয়েবসাইটটির সেবা সাময়িকভাবে স্থগিত রয়েছে। তবে প্রয়োজনীয় কাজ শেষ করে খুব শিগগিরই সাইটটি আবারও চালু করা হবে বলে জানানো হয়।


