...|...|...

জাতীয়

সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৭:৫৪ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৮
Shares
সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশ

ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনীর সদস্যদের মূল বেতন, বেতন-ভাতার বিভিন্ন উপাদান এবং অবসরকালীন সুযোগ-সুবিধা নির্ধারণে নতুন যৌথ বাহিনী নির্দেশাবলি জারি করেছে সরকার। এ বিষয়ে জাতীয় বেতনস্কেল ২০২৬-এর আলোকে প্রণীত নির্দেশনার গেজেটও প্রকাশ করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) রাতে গেজেটটি প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন।

সরকারি চাকরিজীবীদের জন্য নবম বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন ও ভাতা নির্ধারণে এ গেজেট প্রকাশ করা হলো।

প্রকাশিত নির্দেশনায় সশস্ত্র বাহিনীর বিভিন্ন শ্রেণির সদস্যদের বেতন কাঠামো, বেতন-ভাতার উপাদান এবং অবসরকালীন সুযোগ-সুবিধার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্দেশনার আওতায় রয়েছেন সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার, এএফএনএস অফিসার, অফিসার ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, এএফএনএস ক্যাডেট, আইএসএসবি প্রতিযোগী, অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, জুনিয়র কমিশন্ড পদবির সংশ্লিষ্ট সদস্য, রিক্রুট, এনসি(ই), ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা, এমওডিসি সদস্য এবং সমপর্যায়ের ব্যক্তিরা।