...|...|...

বিশ্ব

শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৫
Shares
শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়ের কারণে শনিবার ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ির ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন রাখতে বলা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলু বলছে, স্থানীয় সংবাদমাধ্যম নিউজওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের প্রচেষ্টায় সহায়তা করতে ন্যাশনাল সিস্টেম অপারেটর সৌরবিদ্যুৎ ব্যবস্থার মালিকদের এ নির্দেশ দিয়েছে।

দেশটির বিদ্যুৎমন্ত্রী অনুরা করুণাতিলাকে জানিয়েছেন, আপার কোটমালে বিদ্যুৎকেন্দ্রে কোনো ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বীপদেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে কখন নাগাদ পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।