নাটোর সদর উপজেলায় এক শিশুর আঙুল কেটে দেওয়ার মামলায় এক পুলিশ সদস্য ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নাটোর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বড়হরিশপুর চেয়ারম্যান রোডের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতরা হলেন পুলিশ সদস্য শাকিল হোসেন ও তার স্ত্রী নাছরিন। শাকিল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।
এজাহার সূত্রে জানা গেছে, শাকিল যে বাড়িতে ভাড়া থাকেন, সেই বাড়ির মালিকের ছেলের সাথে তার কন্যার ঝগড়া হয়। তারা দুজন শিশু। দুই শিশুর ঝগড়ার জেরে বাড়ির মালিকের ছেলের হাতের আঙুল কেটে দেন শাকিল ও তার স্ত্রী।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, শিশুটির বাবা ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে।


