ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিকস) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগ সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।এরই মধ্যে ১২ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিকস)
পদের নাম: সিনিয়র ম্যানেজার
বিভাগ: কোয়ালিটি অ্যাসুরেন্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কোয়ালিটি ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর অথবা বায়োকেমিস্ট্রিতে এমএসসি
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যবহারিক কাজের অভিজ্ঞতা-বিশেষ করে হাসপাতাল বা ডায়াগনস্টিক খাতে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আকর্ষণীয় পারিশ্রমিক প্রদান করা হবে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


