...|...|...

সারাদেশ

লকডাউনের প্রভাব নেই গাজীপুরে, স্বাভাবিক জনজীবন

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪২
Shares
লকডাউনের প্রভাব নেই গাজীপুরে, স্বাভাবিক জনজীবন

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা লকডাউনে গাজীপুরে মানুষের সাড়া মেলেনি। সকাল থেকে প্রতিদিনের মতো দোকানপাট খোলা ছিল। যানবাহন চলাচলও করছে স্বাভাবিকভাবে। তবে সকালে দূরপাল্লার যানবাহন কম দেখা গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে এ চিত্র দেখা গেছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড়, কোনাবাড়িসহ প্রায় সব পয়েন্টেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।

টাঙ্গাইল-গাজীপুর সড়কের আক্কাস আলী নামে এক বাসচালক বলেন, এখন সকাল, তাই গাড়ির সংখ্যা কম। বেলা বাড়ার সাথে সাথে সড়কে যানবাহনের সংখ্যা বাড়বে। সকাল হওয়ায় রাস্তায় লোকজনের সংখ্যাও কম। মানুষ তাদের কর্মস্থলে রওনা হয়েছে।

অপরদিকে, পুলিশ জানিয়েছে, গাজীপুর শিল্পাঞ্চলের গার্মেন্টস কারখানাগুলোর শ্রমিকেরা যথারীতি কাজে যোগ দিয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লকডাউনের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে রাস্তায় দেখা যায়নি।