...|...|...

রাজধানী

রাজধানীতে ককটেল বিস্ফোরণ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, রাত ১০:৪৮ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, রাত ১:২৫
Shares
রাজধানীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে ককটেল বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা এলাকায় পুরাতন থানা ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে সড়কে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রমনা মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আবদুল আল মোহসিন ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত পৌনে ৮টার দিকে মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে পুরাতন রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।