...|...|...

রাজধানী

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২৩২৩টি মামলা

টাইমস টুডে প্রতিবেদক
আপডেট: ১ দিন আগে
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২৩২৩টি মামলা

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে হাজার ৩২৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এর মধ্যে সবচেয়ে বেশি ৫১২টি মামলা মিরপুর এলাকায়। একই সাথে ৪৭৯টি যানবাহন ডাম্পিং এবং ৩৪৫টি যানবাহন রেকার করা হয়েছে।

মামলাগুলোর মধ্যে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে, যার সংখ্যা ৫১২। এর পরেই রয়েছে ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬৩টি এবং ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬২টি মামলা।

বুধবার (২৪ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত হওয়া যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৯৭টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬৬টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬৩টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ২১১টি মামলা করা হয়েছে।

ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬৯টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৫১২টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬২টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২৪২টি মামলা করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে সড়কে শৃঙ্খলা নিশ্চিত ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর রাখতে ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।