...|...|...

বিশ্ব

মদিনাকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪:২৯
Shares
মদিনাকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র মদিনা অঞ্চলের দিকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোঁড়া একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই প্রতিহত ও সম্পূর্ণ ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকি এই তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’-র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

বিবৃতিতে কর্নেল তুর্কি আল-মালকি জানান, হুথিদের নিক্ষিপ্ত দূরপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটি মদিনা অঞ্চলকে লক্ষ্য করে ধেয়ে আসছিল। তবে জোটের সতর্ক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে চিহ্নিত করে লোকালয়ে আঘাত হানার আগেই মাঝআকাশে সফলভাবে ধ্বংস করে দেয়।

এর আগে সংবাদমাধ্যমটি তাদের এক জরুরি প্রতিবেদনে জানায়, লোহিত সাগরের উপকূলে অবস্থিত মদিনা প্রদেশের গুরুত্বপূর্ণ ইয়ানবু গভর্নরেটে বাসিন্দাদের সতর্ক করতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ স্বল্প সময়ের জন্য জরুরি সতর্কতা জারি করেছিল। পরবর্তীতে ক্ষেপণাস্ত্রটি ধ্বংসের পর পরিস্থিতি আবার স্বাভাবিক হয়।