সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সৌদি এয়ারলাইনসের যেসব যাত্রী এখনও লাগেজ ফেরত পাননি, তাদের অনলাইনে হারানো লাগেজের অভিযোগ জমা দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাগেজ না পাওয়া যাত্রীরা সৌদি এয়ারলাইনসের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে এ বিষয়ে অভিযোগ দাখিল করতে পারবেন। এ জন্য যাত্রীদের এই লিংকে প্রবেশ করে ‘লস্ট ব্যাগেজ ক্লেম’ অপশনে অভিযোগ জমা দিতে হবে।
দূতাবাস আরও জানিয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অন্য এয়ারলাইনসের যাত্রীদের লাগেজসংক্রান্ত তথ্য পাওয়া গেলে যথাসময়ে তা জানানো হবে।


