...|...|...

অর্থনীতি

বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪৪
Shares
বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা

ছবি: সংগৃহীত

প্রতিক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে দেশের বাজারে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে ১০০ টাকার নোটের ক্ষেত্রে নতুন নকশার বদলে আগের ডিজাইনই বহাল রাখা হচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি সপ্তাহেই নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। তবে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হওয়ায় নোট পরিবহন করা যায়নি। আগামী সপ্তাহে নিরাপত্তা নিশ্চিত হওয়া এবং পরিবহনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নতুন নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, প্রতিটি নোট ছাপাতে প্রায় ছয় মাস সময় লাগে। তবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নোট ছাপানোর কাঁচামাল সংগ্রহে ঘাটতি থাকায় নির্ধারিত সময়ে নোট ছাপানো সম্ভব হয়নি।

নতুন নোট বাংলাদেশ ব্যাংকে পৌঁছানোর পর বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমেও এসব নোট সংগ্রহের সুযোগ তৈরি হবে বলে কেন্দ্রীয় ব্যাংক আশা প্রকাশ করেছে।