বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত ৯ থেকে ১৫ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৯। আবেদনের শেষ তারিখ ২২ অক্টোবর ২০২৬।
চাকরির বিবরণ
১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
পদসংখ্যা: ৩
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।
২. পদের নাম: স্টোর অফিসার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
৩. পদের নাম: এস্টিমেটর/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৩
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
৪. পদের নাম: অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৫. পদের নাম: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
বয়সসীমা
২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি
১ থেকে ৩ নম্বর পদ: ২২৩ টাকা
৪ ও ৫ নম্বর পদ: ১১২ টাকা।
অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীর আবেদন ফি: ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা।
বিস্তারিত দেখুন ঠিকানায়।


