...|...|...

চাকরি

পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৮:০৯
Shares
পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর আওতাধীন বিভিন্ন কোম্পানিতে ৭৫৩টি পদে নিয়োগের আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ১৪ নভেম্বর প্রকাশিত পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে এসব পদে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১৭ নভেম্বর ২০২৬। পেট্রোবাংলা এবং এর অধীন ১২টি কোম্পানিতে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

পদের নাম ও পদসংখ্যা

1. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) – ৯৭টি।

2. সহকারী ব্যবস্থাপক (আইন) – ৬টি।

3. সহকারী ব্যবস্থাপক (অর্থ) – ৬৩টি।

4. সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল) – ২৪৭টি। এর মধ্যে মেকানিক্যাল ৭৪টি, ইলেকট্রিক্যাল ৪৯টি, সিভিল ৪০টি, সিএসই/আইটি ২৫টি, কেমিক্যাল ২৭টি, পেট্রোলিয়াম ১৪টি, আইপিই ৮টি, মেটালার্জি/এমএমই ৭টি, ইলেকট্রনিকস ২টি এবং অটোমোবাইল ১টি।

5. সহকারী ব্যবস্থাপক (জিওলজি) – ১২টি।

6. সহকারী ব্যবস্থাপক (জিওফিজিকস) – ২টি।

7. সহকারী ব্যবস্থাপক (জিওকেমিক্যাল) – ১টি।

8. সহকারী ব্যবস্থাপক (কেমিস্ট্রি) – ১টি।

9. সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট) – ১টি।

10. সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা) – ১৫টি।

11. সহকারী ডিলার – ১টি।

12. সহকারী ব্যবস্থাপক (কারিগরি) – ১১টি।

13. সহকারী কর্মকর্তা (প্রশাসন) – ৭৩টি।

14. সহকারী কর্মকর্তা (আইন) – ৪টি।

15. অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান – ১টি।

16. সহকারী কর্মকর্তা (অর্থ) – ৫৩টি।

17. উপসহকারী প্রকৌশলী – ১৫০টি। এর মধ্যে মেকানিক্যাল ৫৬টি, ইলেকট্রিক্যাল ৩২টি, সিভিল ৩১টি, কম্পিউটার/আইটি ৮টি, ইলেকট্রনিকস ৩টি, অটোমোবাইল ৯টি, কেমিক্যাল ৫টি, পাওয়ার ৫টি এবং টেলিকম ১টি।

18. ট্রেইনি ডিলার – ৪টি।

19. সহকারী কর্মকর্তা (কারিগরি)/উপসহকারী কারিগরি কর্মকর্তা – ১১টি।

বেতন ও গ্রেড

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ থেকে ১২ নম্বর পদের জন্য নির্ধারিত বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। এসব পদ নবম গ্রেডের।

অন্যদিকে, ১৩ থেকে ১৯ নম্বর পদের জন্য বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। এসব পদ দশম গ্রেডের।

বয়সসীমা

আবেদনকারীদের বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম

http://bogmc.teletalk.com.bd অথবা www.petrobangla.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।