...|...|...

সারাদেশ

পুলিশের অভিযানে বিপুল লগি-বৈঠা উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৫
Shares
পুলিশের অভিযানে বিপুল লগি-বৈঠা উদ্ধার

ছবি: টাইমস টুডে

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে বিপুল লগি-বৈঠা উদ্ধার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এসব লগি-বৈঠা মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু লোকজন কর্মসূচি সফল করার উদ্দেশে লগি-বৈঠা নিয়ে জড়ো হয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, এখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজন লগি-বৈঠা নিয়ে জড়ো হয়েছেন। আগামীকালের কর্মসূচি সফল করার উদ্দেশে তারা এসব প্রস্তুতি নিচ্ছেন বলে তথ্য পাওয়া যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে কয়েক হাজার লগি-বৈঠা উদ্ধার করে।

এদিকে পুলিশের অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।