...|...|...

আবহাওয়া

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২৪ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২৪
Shares
দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত অব্যাহত রাখা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।