...|...|...

অর্থনীতি

দেশের বাজারে আজ যে দামে ‍বিক্রি হচ্ছে স্বর্ণ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, সকাল ৮:৫২
Shares
দেশের বাজারে আজ যে দামে ‍বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ যে দামে ‍বিক্রি হচ্ছে স্বর্ণ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দরপতন ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মুনাফা কমে যাওয়ায় স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। তবে বিশ্ববাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতার প্রভাব পড়েনি বাংলাদেশের বাজারে। বরং আগের নির্ধারিত কম দামেই শনিবার (১৭ অক্টোবর) বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়। সে সময় ভরিপ্রতি ৩ হাজার ৭০৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুসের সর্বশেষ নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ভ্যাটসহ এই দাম কার্যকর রয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ১২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

এর আগে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। নতুন মূল্য নির্ধারণের ফলে এই মানের স্বর্ণের দাম কমেছে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা। একইভাবে ২১ ক্যারেটের স্বর্ণে ৩ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৫৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ২ হাজার ১৫৮ টাকা কমেছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২০০ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ভরিতে ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৩৩১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা।

বাজুসের ঘোষণা অনুযায়ী, পরবর্তী মূল্য সমন্বয়ের ঘোষণা না আসা পর্যন্ত এই দর বহাল থাকবে। তবে গয়নার নকশা ও ধরন অনুযায়ী মজুরি যোগ হবে। অন্যদিকে, স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায়ের সুযোগ নেই।