...|...|...

ক্যাম্পাস

দেশের জন্মলগ্ন থেকেই সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করেছে শাসকশ্রেণি: আম্মার

রাবি প্রতিনিধি
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, বিকেল ৫:৪১ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৫৮
Shares
দেশের জন্মলগ্ন থেকেই সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করেছে শাসকশ্রেণি: আম্মার

রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। ছবি: সংগৃহীত

দেশের জন্মলগ্ন থেকেই সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করেছে শাসকশ্রেণি বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার। 

শনিবার (৮ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, ১৯৭৫ সালে সংবাদপত্র বন্ধ এবং সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের বিভিন্ন প্রসঙ্গ তুলে এ মন্তব্য করেন।

পোস্টে সালাউদ্দিন আম্মার লেখেন, মাত্র দুই বছরের মাথায় একটা সরকার এসে যে পরিমাণ জুলাইয়ের ইতিহাস বিকৃত করেছে! একবার চিন্তা করেন, ১৯৭১-এর পরে ১৯টা সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস ঠিক কী পরিমাণ বিকৃত করতে পারে।

বর্তমানে ইতিহাস জানার সুযোগ ও মাধ্যম আগের তুলনায় অনেক বেশি উল্লেখ করে তিনি লেখেন, ‘আবার এখন ইন্টারনেট, ভিডিও, নিউজ—এত এত উপায় আছে ইতিহাস জানার। তারপরও ইতিহাস ঘুরাইয়া ফেলতেছে। তখন তো ছিল কিছু পত্রিকা, লেখক আর জহির রায়হান।’

জহির রায়হানের নিখোঁজ হওয়ার প্রসঙ্গ তুলে আম্মার লেখেন, ‘জহির রায়হানের শেষ পরিণতি আজ পর্যন্ত কেউ জানে না।’

এ ছাড়া ১৯৭৫ সালে সংবাদপত্র বন্ধের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এ বিষয়ে তিনি লেখেন, ‘মুজিবের ১৯৭৫-এর ১৬ জুন ৪টি পত্রিকা বাদে বাকি সব পত্রিকা বন্ধের ইতিহাসও আমরা জানি।’

পোস্টের শেষাংশে সংবাদমাধ্যমের ওপর শাসকশ্রেণির নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরে সালাউদ্দিন আম্মার লেখেন, ‘তারমানে স্পষ্ট যে দেশের জন্মলগ্ন থেকেই সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা শাসকশ্রেণি করেছে।’