...|...|...

আবহাওয়া

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

টাইমস টুডে ডেস্ক
আপডেট: ২ দিন আগে
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বজ্র বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

বুধবার (২৪ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল থেকেই ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বুধবার সকাল ৬টার তাপমাত্রা ছিল ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবারের (২৩ জুন) সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত ২ মিলিমিটার রেকর্ড করা হয়েছে  বুধবার সূর্যাস্ত হবে ৬টা ৫০ মিনিটে এবং বৃহস্পতিবার (২৫ জুন) সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।