...|...|...

সোশ্যাল মিডিয়া

দুঃখ প্রকাশের আগে হাসনাতকে যে বার্তা দিয়েছিলেন মাদানী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, বিকেল ৪:০২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০৪
Shares
দুঃখ প্রকাশের আগে হাসনাতকে যে বার্তা দিয়েছিলেন মাদানী

রফিকুল ইসলাম মাদানী ও হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাথে ভুল বোঝাবুঝির ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করেছেন। তবে দুঃখ প্রকাশের আগে এনসিপির এই সংসদ সদস্যকে বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। 

শনিবার (২৯ আগস্ট) সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাদানী এ আহ্বান জানান।  

ফেসবুক পোস্টে মাদানী বলেন, বি-বাড়িয়ার মানুষ যেমন জামিয়া ইউনুসিয়ার প্রতি গভীর ভালোবাসা থেকে কঠোর প্রতিবাদ জানাতে জানে, তেমনি ভুল স্বীকার করলে ক্ষমা করে বুকে টেনে নিতেও পিছপা হয় না।

তিনি লেখেন, বি-বাড়িয়ায় যদি কোনোভাবে খবর প্রচার হয়—জামিয়ায় কোনো ঝামেলা হয়েছে, জামিয়ার বিরুদ্ধে কিছু ঘটছে—সাথে সাথে দোকানদার থেকে নিয়ে কর্মচারী, কৃষক, শ্রমিক, এমনকি মহিলারা পর্যন্ত জামিয়াকে রক্ষায় যার ঘরে যা আছে তা নিয়ে ছুটে আসে হ্যাঁ, এটা তাদের প্রাণের জামিয়া!

রফিকুল ইসলাম মাদানী লেখেন, জামিয়া নিয়ে তাদের আবেগটা ভিন্ন। এখানে যদি হাত দেওয়া হয়, তারা কোনোভাবেই সহ্য করে না! এবার আসি এনসিপি বা হাসনাত সাহেবের বিষয়ে। হাসনাত ভাই, ঐ বক্তব্য প্রত্যাহার করে দুঃখপ্রকাশ না করলে বি-বাড়িয়ায় কোনো প্রোগ্রাম করতে পারবে না—এটা পারবে না লিখে রাখেন, ফাইনাল!

‘আর যদি কেউ হাসিনা স্টাইলে বি-বাড়িয়ায় কিছু করতে চায়, উপায় থাকবে না। তখন শুধু বি-বাড়িয়া না, সারাদেশ উত্তাল হবে! কিন্তু উনি যদি কিছুক্ষণের মধ্যেই এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে, বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে। বি-বাড়িয়ার মানুষ আঘাত লাগলে যেমন উত্তপ্ত হয়ে যায়, তারা ক্ষমাও করতে জানে। এবং ক্ষমা করলে বুকে টেনে নিতেও জানে।’

রফিকুল ইসলাম লেখেন, আমি বি-বাড়িয়ার সব জানি, বর্তমানে বি-বাড়িয়ার জামাই তো, সব বুঝে গেছি! তবে যারা হাসানাত ভাইয়ের শরীর নিয়ে, কালার নিয়ে উল্টাপাল্টা লিখলেন, বললেন—যদি উনি ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেন, তখন তারা আল্লাহর কাছে কী জবাব দেবেন?

‘আমি জানি উনার শরীর নিয়ে উল্টাপাল্টা কথাগুলো কোনো দায়িত্বশীল জায়গা থেকে না! তবে দেখুন, আমরা সুশীল সাজা দলের লোক না। আমরা সবসময় বি-বাড়িয়ার পাশে থাকি ছিলাম আছি। অতএব উনার শরীর নিয়ে লিখালিখি করা লোকদের বলব আপনারা কাজটা ঠিক করেননি, আশাকরি দুঃখ প্রকাশ করবেন আপনাদের স্ব স্ব আইডি থেকে, আমরা নায়েবে নবী আমাদের প্রতিবাদও সুন্দর হওয়া চাই!’

তিনি আরও লেখেন, সর্বশেষ হাসানাত ভাইয়ের প্রতি আহ্বান থাকবে— আপনি দ্রুত সময়ের মধ্যে দুঃখ প্রকাশ করে বিষয়টা শেষ করে দিন। এই মানুষগুলো আপনাকে ছোট করে কিছু পেতে চায় না। এরা আপনাকে মোহাব্বত করত। আপনি ভুল বুঝতে পারলে, শুদরে গেলে, এখনও করবে!

উল্লেখ্য, রফিকুল ইসলাম মাদানীর এমন ফেসবুক পোস্টের কিছুক্ষণ পরই সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ফেসবুকে এক দীর্ঘ পোস্ট করেন। পোস্টে তিনি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করবেন বলে জানান।