জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সপ্তাহের উদ্বোধন করেন।
জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। এরপর প্রাণিসম্পদ খাতের অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী পরিদর্শন করবেন। এ সময় তিনি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখবেন।


