...|...|...

রাজনীতি

গ্যাসের দাম না কমালে রাজপথে নামার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, রাত ৩:০৩ | আপডেট: ৩ নভেম্বর ২০২৬, সকাল ৭:২৫
Shares
গ্যাসের দাম না কমালে রাজপথে নামার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

ছবি: সংগৃহীত

অবিলম্বে গ্যাসের দাম কমিয়ে গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে না আসলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাতের বেলায় দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হতো। এখন তারেক রহমানের সরকারও সেই পথে হাঁটছে। অবিলম্বে গ্যাসের দাম কমিয়ে গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তিনি। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সোমবার (২ নভেম্বর) রাত ১০ টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চলমান তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনে সরকারের গোয়েন্দা ব্যর্থতা রয়েছে বলেও মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে পতিত আওয়ামী লীগ।

উল্লেখ্য, ২৯ দিনের ব্যবধানে দুই দফায় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহার ও মূল্য সমন্বয়ের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।