...|...|...

রাজনীতি

গোপালগঞ্জের সহিংসতা রাষ্ট্রের চরম ব্যর্থতার প্রমাণ: গোলাম পরওয়ার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ১০:৫৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, রাত ১১:০১
Shares
গোপালগঞ্জের সহিংসতা রাষ্ট্রের চরম ব্যর্থতার প্রমাণ: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

গোপালগঞ্জে থানা ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাকে রাষ্ট্রের চরম ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, এসব ঘটনায় গোপালগঞ্জের মানুষ চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

স্ট্যাটাসে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, থানায় অগ্নিসংযোগ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ-গোপালগঞ্জজুড়ে সংঘটিত এসব ঘটনা রাষ্ট্রের চরম ব্যর্থতারই আরেকটি প্রমাণ।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মুখে কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে তার কোনো দৃশ্যমান প্রতিফলন দেখা যাচ্ছে না। কথার সঙ্গে কাজের এই বিরাট ব্যবধান সরকারের প্রতি জনগণের আস্থাকে আরও সংকটের মুখে ঠেলে দিচ্ছে।

এমন উদ্বেগজনক পরিস্থিতিতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন গোলাম পরওয়ার। একই সাথে প্রকৃত অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।