...|...|...

জাতীয়

গোপালগঞ্জে সহিংসতা আওয়ামী লীগের দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে: তথ্যমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:১২ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪৭
Shares
গোপালগঞ্জে সহিংসতা আওয়ামী লীগের দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ । ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে ঘটে যাওয়া সহিংস ঘটনাকে আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, সহিংস আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে জুলাইয়ের ঘটনাকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতিতে দলটির ফিরে আসার কোনো সুযোগ নেই।

সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনলাইন এডিটরস ফোরামের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। সভায় গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ উঠে এলে তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, জুলাইয়ের ঘটনাকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই।

এদিকে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার এখন পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টিও সরকারের ভাবনায় রয়েছে।

গণমাধ্যমে আওয়ামী লীগের সংবাদ প্রকাশের বিষয়ে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির কোনো সংবাদ প্রচার করলে জনগণ তা ভালোভাবে নেবে না। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ফ্যাসিবাদকে কোনোভাবে প্রশ্রয় না দেওয়ার আহ্বানও জানান তিনি।