...|...|...

চাকরি

আস-সুন্নাহ ফাউন্ডেশনে নারীদের চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৬
Shares
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নারীদের চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

ছবি: সংগৃহীত

নারীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির মহিলা শাখায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য অ্যাডমিন অফিসার পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে মাসিক বেতন ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকা। আগ্রহী প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ২৫ থেকে ৩৫ বছর বয়সী নারীরা এ পদে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

প্রতিষ্ঠান: আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট

পদের নাম: অ্যাডমিন অফিসার (মহিলা)

পদসংখ্যা: ৩ জন

প্রার্থীর ধরন: নারী

বয়সসীমা: ২৫–৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর

অভিজ্ঞতা: ৩–৫ বছর

চাকরির ধরন: বেসরকারি, পূর্ণকালীন

বেতন: ২৫,০০০–৩৫,০০০ টাকা

কর্মস্থল: বাড্ডা, ঢাকা

দায়িত্বসমূহ

নিয়োগপ্রাপ্তদের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করতে হবে। আবেদন যাচাই, প্রয়োজনীয় তথ্য ও নথি সংগ্রহ, ভর্তি রেকর্ড সংরক্ষণ এবং সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের ভর্তি, ব্যাচ, উপস্থিতি, পেমেন্ট, বৃত্তি ও অন্যান্য তথ্য নির্ভুলভাবে সংরক্ষণ ও হালনাগাদ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থী তালিকা, প্রতিবেদন, ফাইল ও প্রশাসনিক নথি প্রস্তুত এবং সুশৃঙ্খলভাবে সংরক্ষণের দায়িত্ব পালন করতে হবে।

প্রশিক্ষণার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য দেওয়া, ভর্তি, ক্লাস, পরীক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে সমন্বয় করা এবং বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনিক সহযোগিতা করতে হবে।

এছাড়া অফিসের কম্পিউটার, প্রিন্টার, ইন্টারনেট ও অন্যান্য তথ্যপ্রযুক্তি সরঞ্জামের সাধারণ সমস্যা সমাধান, অফিসিয়াল চিঠিপত্র, নোটিশ, সভার কার্যবিবরণী ও মাসিক প্রতিবেদন প্রস্তুত করতে হবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য প্রশাসনিক দায়িত্বও পালন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার বিজ্ঞান বা তথ্যপ্রযুক্তি বিষয়ে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সংশ্লিষ্ট কাজে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন এবং এমআইএস বা প্রশাসনিক সফটওয়্যার ব্যবহারে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা

  • কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ ও সাধারণ সমস্যা সমাধানে দক্ষতা
  • উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এমএস অফিস ও গুগল ওয়ার্কস্পেস ব্যবহারে পারদর্শিতা
  • মৌলিক নেটওয়ার্কিং ও অফিসের তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সমস্যা শনাক্ত করার জ্ঞান
  • বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষতা
  • অফিস ব্যবস্থাপনা, নথিপত্র সংরক্ষণ, প্রতিবেদন প্রস্তুত ও রেকর্ড ব্যবস্থাপনায় দক্ষতা

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকা। এছাড়া দুপুরের খাবার, নিরাপদ ও সহযোগিতাপূর্ণ পারিবারিক কর্মপরিবেশ, শুক্রবার ও সরকারি ছুটির দিন বন্ধসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ক্যারিয়ার পেজে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।