সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমা উপকূলের কাছে একটি সামুদ্রিক দুর্ঘটনার কবলে পড়া জাহাজের সব ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২২ জনই ভারতীয় নাগরিক বলে জানিয়েছে দুবাইয়ে অবস্থিত ভারতীয় কনসুলেট।
রবিবার (১১ অক্টোবর) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে কনসুলেটের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ওই পোস্টে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের সাথে কনসুলেট নিয়মিত যোগাযোগ রাখছে এবং বিপৎগ্রস্ত ভারতীয় নাবিকদের সব ধরনের সম্ভাব্য সহায়তা ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।


