...|...|...

বিশ্ব

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৩ শতাধিক আফটারশক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ৭:০৩
Shares
আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৩ শতাধিক আফটারশক

ছবি: সংগৃহীত

গত শুক্রবার দেশটিতে আঘাত হানা প্রলয়করী ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার ৬ মাত্রার আরও একটি ভূকম্পন অনুভূত হয়েছে পানামায়। 

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, সোমবার পানামায় এই নতুন ভূকম্পন আঘাত হানে।

ইএমএসসি জানিয়েছে, এবারের ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার বা ২২ মাইল।

এর আগে, গত শুক্রবার ৭.৭ মাত্রার প্রলয়করী ভূমিকম্পের পর পানামাজুড়ে তিন শতাধিক আফটারশক বা পরবর্তী কম্পন রেকর্ড করা হয়েছে। ওই ভূমিকম্পে দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোর শত শত ঘরবাড়ি ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি সামাল দিতে গত সপ্তাহের শেষেই সরকারের পক্ষ থেকে দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।