...|...|...

চাকরি

আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থায় চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৯
Shares
আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থায় চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

ছবি: সংগৃহীত

ইসলামিক রিলিফ বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থাটির হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস রেসপন্স বিভাগ অ্যাসিস্ট্যান্ট প্রটেকশন অ্যান্ড ইনক্লুশন অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ৪ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, আবেদন শেষ হবে ৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ইসলামিক রিলিফ বাংলাদেশ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রটেকশন অ্যান্ড ইনক্লুশন অফিসার
বিভাগ: হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস রেসপন্স
পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: আইন (এলএলবি), নৃবিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, সমাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, লোকপ্রশাসন, সমাজকর্ম বা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি। 
অন্যান্য যোগ্যতা: এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: অন্তত ২৫ বছর

কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)
বেতন: ৭৫,১৮৯ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা/দৈনিক ভাতা (Per-diem), বিমা সুবিধা (আইপিডি, ওপিডি, জীবন বিমা, ডিবি, সিআইবি) এবং ছুটি (বার্ষিক, নৈমিত্তিক, অসুস্থতাজনিত, টিওআইএল/সিটিও, মাতৃত্বকালীন, পিতৃত্বকালীন) ইত্যাদি ছাড়া অন্য কোনো সুবিধা প্রাপ্য হবে না।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।