...|...|...

অর্থনীতি

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, সকাল ৮:০৫ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, সকাল ৮:০৮
Shares
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

স্বর্ণের গহনা। ছবি: সংগৃহীত

দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ ২ লাখ ২১ হাজার টাকার কিছু বেশি টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দাম দেড় লাখ টাকার কাছাকাছি। ভালো মানের রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার টাকার নিচে।

দেশে স্বর্ণ ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে স্বর্ণের গহনা ও রুপার গহনার এই দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে স্বর্ণের গহনা ও রুপার গহনা বিক্রি হবে।

এর আগে গত ১৩, ২২, ২৩ ও ২৫ অক্টোবর টানা চার দফায় স্বর্ণের দাম কমানো হয় ১০ হাজার ৪৩৯ টাকা।

এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১৮৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

এদিকে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।