নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আড়ং। পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটির ওয়্যারহাউস বিভাগ অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন নেওয়া শুরু হয়েছে ২৬ নভেম্বর থেকে। আবেদন করা যাবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার
বিভাগ: ওয়্যারহাউস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ওয়্যারহাউস কার্যক্রম, ইনভেন্টরি ব্যবস্থাপনা এবং বিতরণ প্রক্রিয়া সম্পর্কে ভালো জ্ঞান। কম্পিউটার ব্যবহারে ভালো দক্ষতা, বিশেষ করে ইআরপি অ্যাপ্লিকেশন এবং এমএস অফিসে।
অভিজ্ঞতা: অন্তত ১ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাদি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

