...|...|...

চাকরি

এসএসসি ও অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে ডাক বিভাগ, পদ ২৯৫টি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ১:২৪
Shares
এসএসসি ও অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে ডাক বিভাগ, পদ ২৯৫টি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা-১০০০ এবং এর আওতাধীন বিভিন্ন ইউনিট/অফিসে রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৭ থেকে ২০তম গ্রেডে ১১টি পদে মোট ২৯৫ জনকে নিয়োগ দেয়া হবে। আগামীকাল ৩০ নভেম্বর (সকাল ১০টা থেকে) থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৩০ ডিসেম্বর  (বিকেল ৫টা) পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ডাক বিভাগ

পদসংখ্যা: ১১টি 
লোকবল নিয়োগ: ২৯৫ জন

পদের নাম: পোস্টম্যান
পদসংখ্যা: ১৩ টি     
বেতন: ২১,৪০০–৫১,৯০০ টাকা (গ্রেড-১৭) 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস 

পদের নাম: মেইল গার্ড
পদসংখ্যা: ০৯টি 
বেতন: ২১,৪০০–৫১,৯০০ টাকা (গ্রেড-১৭) 
শিক্ষাগত যোগ্যতা:  এসএসসি বা সমমান পাস 

পদের নাম: স্ট্যাম্প ভেন্ডার
পদসংখ্যা: ০৩টি 
বেতন: ২১,০০০–৫০,৯০০ টাকা (গ্রেড-১৮) 
শিক্ষাগত যোগ্যতা:  এসএসসি বা সমমান পাস 

পদের নাম: প্যাকার
পদসংখ্যা: ৫৮ টি 
বেতন: ২০,৫০০–৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯) 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস 

পদের নাম: মেইল ক্যারিয়ার
পদসংখ্যা: ৪৮টি 
বেতন: ২০,৫০০–৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস 

পদের নাম: প্যাকার কাম মেইল ক্যারিয়ার
পদসংখ্যা: ০৬টি 
বেতন: ২০,৫০০–৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস 

পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)
পদসংখ্যা: ১২টি 
বেতন: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস 

পদের নাম: বাবুর্চি/এটেনডেন্ট
পদসংখ্যা: ০২টি 
বেতন: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস, রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)
পদসংখ্যা: ০৭টি 
বেতন: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস 

পদের নাম: রানার
পদসংখ্যা: ১২৭ টি     
বেতন: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস 

পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১০টি 
বেতন:  ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস 

বয়সসীমা

আবেদনকারীর বয়স ৩০ ডিসেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

নিয়োগ পরীক্ষা

নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত বা এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, আবেদনপত্রের কপি ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে। সরকারি চাকরিতে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র বা অনাপত্তি সনদ দাখিল করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।